চলতি বছর মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, এ জন্য আগামী সপ্তাহের মধ্যেই মেডিকেল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ।
এদিকে সরকারি পর্যায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রমও শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। প্রাথমকিভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জনের নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের অফিশিয়াল চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল।