মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হবে ৫১ মেডিকেল সেন্টারে

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগের কেন্দ্রীয় পদ্ধতি এফডব্লিউসিএমএস। মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী, সম্ভাব্য কর্মীরা ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স আবেদন করার আগে বাধ্যতামূলকভাবে মেডিকেল পরীক্ষা করাতে হবে। 

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দ্রুত মেডিকেল অনুমোদন এবং প্রক্রিয়াগত বাধা দূর করার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোর দাবির মধ্যেই এই অগ্রগতি এল। 

এদিকে, সরকার মালয়েশিয়াগামী কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে  এবং মেডিকেল সেন্টারগুলোকে অতিরিক্ত ফি আদায় বা চাকরিপ্রার্থীদের হয়রানি না করার বিষয়ে সতর্ক করেছে। কোনো মেডিকেল সেন্টার কোনো নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির একচ্ছত্র নিয়ন্ত্রণে পরিচালিত হতে পারবে না।

এর আগে, বৃহস্পতিবার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রত্যাশা জানান, সরকারিভাবে শূন্য খরচে  মালয়েশিয়ায় কর্মী বহনকারী প্রথম দুই-তিনটি ফ্লাইট ডিসেম্বরে শুরু হবে। 

মন্ত্রী বেসরকারি নিয়োগের ক্ষেত্রে অভিবাসন খরচ আড়াই থেকে ৩ লাখ টাকার মধ্যে রাখার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুরোধ জানান। 
তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, ‘নিয়োগ খরচ এখনো চূড়ান্ত হয়নি এবং সিদ্ধান্ত নেওয়ার আগে রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে আরও আলোচনা হবে।’

নতুন নিয়োগ ব্যবস্থার অধীনে, মালয়েশিয়া ২৫টি প্রধান রিক্রুটিং এজেন্সি এবং ৩১২টি সহযোগী এজেন্সি নির্বাচন করেছে, পাশাপাশি সরকারি এজেন্সি বোয়েসেলও রয়েছে। 

অনিয়ম এবং অতিরিক্ত অভিবাসন খরচের অভিযোগের পর মালয়েশিয়া ৩১ মে, ২০২৪ তারিখে বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত করেছিল।

সরকার এখন নিয়োগ খরচ নিয়ে উদ্বেগ দূর করে এবং লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সিগুলোর ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে বাজারটি পুনরায় চালু করতে চাইছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একইসঙ্গে জানিয়েছেন মালয়েশিয়ায় কর্মী যাওয়ার সম্ভাব্য...
ভোক্তার আস্থা অর্জনে এবার নিজস্ব ল্যাবরেটরিতে পণ্য পরীক্ষা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালকের দাবি, বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতে ল্যাব স্থাপনের...
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী রোববার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া...
পরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে পুলিশের ৭৮ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির কথা জানানো হয়।...
ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সকালের সেশনে দিনের অষ্টম ওভারেই চোট পান সাদমান। আমির জাঙ্গুর ফাইন লেগে ঠেলে দেওয়া বলটি ধরতে দৌড়েছিলেন সাদমান। কিন্তু বলটি ধরার সময় পা পিছলে যায় তাঁর। এতে বাঁ পায়ের গোড়ালিতে চোট লাগে সাদমানের। এ...
প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬
তরুণদের মধ্যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা ডেটা প্রাইভেসি বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে থট পুলিশ। প্রথম রানারআপ হয়েছে এজেন্টওয়ান এবং...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর