কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকার ৯ বিষয়ে: পরিবেশমন্ত্রী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

আগামী ৯  নভেম্বর শুরু হওয়া ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ ৩১) বাংলাদেশের প্রধান অগ্রাধিকার ৯টি বিষয়ে। এর মধ্যে রয়েছে—জলবায়ু অর্থায়ন ও সহজ শর্তে অনুদান, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাস, ন্যায্য জ্বালানি রূপান্তর, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি, প্রকৃতিভিত্তিক সমাধান এবং জলবায়ু পদক্ষেপের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব।

আজ বৃহস্পতিবার দুপুরে কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 

মন্ত্রী জানান, এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় অবস্থান তুলে ধরে ন্যায্য জলবায়ু অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি। 

জলবায়ু পরিবর্তন মন্ত্রী আরও জানান, সম্মেলনস্থলে ১০০ বর্গমিটারের বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। যেখানে তুলে ধরা হবে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, উদ্ভাবন ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ। 

প্রসঙ্গত, তুরস্কের আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠেয় কপ ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর...
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবার কথা বাদ দেন,...
চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্র মো. আরিফকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও দুদকের কমিশনাররাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা...
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর