রাখাইনে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায়ের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক এটাই চায় বাংলাদেশ। এ কথা জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শামা ওবায়েদ জানান, রায়ের পর মিয়ানমারে আবারও জাতিগত সংঘাত শুরু হতে পারে এমন শঙ্কা রয়েছে। আর তাই সতর্ক রয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ চায় না মিয়ানমারে আর কোনো অত্যাচার মুখে একজন রোহিঙ্গাও এদেশে পালিয়ে আসুক। সীমান্তে সংশ্লিষ্টরা সর্তক রয়েছে।’