গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময়, সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসভায় এ আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেন জেলা বিএনপি আয়োজিত জনসভায়। এসময় দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। 

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরতে চায় না। এ সময় সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আর রাজনীতি করতে না দেয়া্ হবে না।

গত কয়েকদিন পলাতকরা আবারও আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে জানিয়ে, সকলকে চব্বিশের মতো ঐক্য হওয়ার আহ্বান জানান তারেক রহমান। 

তিনি বলেন, ‘সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’