আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির বিষয়টি আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানায় যৌথ নদী কমিশন।
শুকনো মৌসুমে মধ্য ও দক্ষিণ অঞ্চলে জলহীন থাকে পদ্মা। কারণ উজানে গঙ্গার ওপর ভারত গড়েছে ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র।
১৯৭৭ সালে বাংলাদেশ-ভারত গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়। তখন শুকনো মৌসুমে ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার চুক্তি হয়। ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় চুক্তি হয় ৩০ বছর মেয়াদী। সেখানে ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার চুক্তি হয়।
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর। তবে এবার প্রভাব ফেলতে পারে দুই দেশের মধ্যে রাজনৈতিক দূরত্ব, বলছেন বিশেষজ্ঞরা।
গত ২২ মে কলকাতায় হয়েছিল গঙ্গার পানি বণ্টনের তথ্য আদান প্রদানের সবশেষ বৈঠক। চুক্তির মেয়াদ অনুযায়ী শেষ বৈঠক বসছে ঢাকায়।
বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও পানি পাওয়ার নিশ্চয়তা শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।