শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত জানায়নি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকারকে চাপ দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নিতে বাধ্য করার সুযোগ নেই। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্তের কথা জানায়নি ভারত। এ নিয়ে কোনো চাপও অনুভব করছে না সরকার।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকারকে চাপ দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নিতে বাধ্য করার সুযোগ নেই। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্তের কথা জানায়নি ভারত। এ নিয়ে কোনো চাপও অনুভব করছে না সরকার।

তিনি বলেন, বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে ফিরিয়ে আনা হবে। দণ্ডপ্রাপ্ত আসামির পরবর্তী আইনি প্রক্রিয়া বাংলাদেশের আইনেই হবে। সেইসাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে নাশকতার শঙ্কা নেই।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তিনি। 

গত সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বরাতে ভারত অবস্থান করা শেখ হাসিনার দেশে ফিরতি দুটি শর্ত দেবে দেশটি–এমন তথ‍্য উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্তের কথা জানায়নি ভারত। তাঁর বাবার তৈরি আইনেই তার বিচার হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চাওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তাকে প্রত্যর্পণ করতেই হবে।

এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, সম্প্রতি গোপালগঞ্জের সহিংসতার সাথে সম্পৃক্ত সবাইকেই আইনের আওতায় আনা হবে। এ নিয়ে পুলিশের কোনো গাফিলতি ছিল না।

এ সময় আগামী ১৯ নভেম্বরকে ঘিরে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে নজরদারি চলছে। 

আগামী ১২ ডিসেম্বর ভারতের সাথে গঙ্গার পানি বণ্টন চুক্তি শেষ হলেও, এটা নবায়নে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। 

পানি নিয়ে এ পর্যন্ত  ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে প্রতিটিতেই প্রতারণা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম...
ভয়ের পরিবেশ তৈরি করে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সভায়...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল করার কোনো সুযোগ নেই। তাই শেখ হাসিনা ফিরলেও আপিল করতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আইন কর্মকর্তারা জানান, এটি বোঝা যাবে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মানুষের আলোচনাই বাঁচিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী...
রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস...
যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মোট ২২০ জন প্রাণ হারাল।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর