অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে।
আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন–ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।