কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গুলি করে নয়, রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনের দুঃসময় থেকে দেশকে মুক্ত করেছে জেন-জি। আন্দোলনে এত মানুষ হত্যার পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং গোপালগঞ্জে আবারও নারকীয় তাণ্ডব চালিয়েছে তারা।’
আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ভেবেছিল, তাদের মতোই মিছিল-সমাবেশে গুলি চালাবে সরকার। তবে গুলি নয়, আইনের শাসনের মধ্য দিয়েই তাদের মোকাবিলা করা হবে।’


