নয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যা হয়নি: আইনমন্ত্রী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

ভয়ের পরিবেশ তৈরি করে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সভায় যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। 

মো. আসাদুজ্জামান বলেন, ‘বাংলার মানুষ পলাতক ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দেবে না।’

এসময় আইনমন্ত্রী বলেন, ‘গত নয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যা হয়নি, বন্ধ হয়েছে গুম। এমনকি পুলিশ বাহিনীও মিথ্যা মামলার সংস্কৃতি দূর করতে ব্যাপকভাবে কাজ করছে।’  

মন্ত্রী বলেন, ‘যারা বোমা মারছেন, তাদের অনেকে এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এই সিন্ডিকেটে কারা কীভাবে জড়িত, এই সব তথ্য সাংবাদিকরা পেয়েছে।’ 

মো. আসাদুজ্জামান বলেন, ‘সাংবাদিকদের পরবর্তী প্রজন্মের মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতার বিরুদ্ধে কথা বলতে হবে। দুর্নীতি, মাদক, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে, সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে।’ 

এসময়,প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেন, ‘বিএনপি সহনশীল হয়ে রাষ্ট্র পরিচালনা করছে। মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামাতের আমির সংসদে কারও সম্পর্কে বাজে কথা বলতে পারতেন না। আওয়ামী লীগ সন্ত্রাসীরা আগুন দিচ্ছে, এনসিপি তাতে ঘি ঢালছে।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘জামাত নেতা মিয়া গোলাম পারওয়ার ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছে, তার প্রমাণ আছে। সংসদে জামাত মিথ্যাচার করেছে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল করার কোনো সুযোগ নেই। তাই শেখ হাসিনা ফিরলেও আপিল করতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আইন কর্মকর্তারা জানান, এটি বোঝা যাবে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত...
ধর্ষণ ছাড়া, হত্যাসহ অন্যান্য মামলা রাজনৈতিক কারণে হয়ে থাকলে, তা যাচাই করে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে, এ কথা বলেন মন্ত্রী।...
গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট...
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্বে আসার আগে করা পরিকল্পনাগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার  পরিচালনার...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় হওয়া এ মামলায় ছাত্রলীগ-যুবলীগের ৮ জনের নামসহ ৩৮ জনকে...
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর