পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৩ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে স্পিকার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে যান তিনি।

এ সময় স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন, নাসের রহমান (এমপি), জহরত আদিব চৌধুরী (এমপি), হুমাম কাদের চৌধুরী (এমপি), মোহাম্মদ নাজিবুর রহমান (এমপি) এবং নিলোফার চৌধুরী (এমপি)।

এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।