সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে রফিকুল ইসলাম নোমাকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া ৬৬ জনকে সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে মোহাম্মদ মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এদিকে মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পাশাপাশি ২৫ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে শিশির হাসানকে প্রচার সম্পাদক, নজরুল ইসলামকে সহ-প্রচার সম্পাদক, মো. শারাফাত হোসাইনকে দপ্তর সম্পাদক এবং জাহিদ হাসানকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়া সাতজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।