ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শিক্ষার্থীদের জন্য অনুদান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম

ঢাকায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের স্কুল শিক্ষার্থীদের মাঝে পোশাক, জুতাসহ আর্থিক অনুদান প্রদান করেছে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিনিধি এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরসহ আরও অনেকে।

সকালে মন্দিরে আগত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার ও এর সদস্য চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বরণ করে নেয় ধর্মরাজিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সচেঞ্জ সেন্টারের উপ-মহাব্যবস্থাপক এবং এলডিসি গ্রুপের অধীন লিজিয়া ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন অ্যান্ড ইনস্টলেশন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চাং ছিংবিন। এলডিসি গ্রুপের পক্ষ থেকে তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরের হাতে অনুদান হিসেবে তুলে দেন ৮১২ সেট স্কুল পোশাক ও ৭৬৮ জোড়া জুতা।

শিক্ষার্থীদের জন্য ৮০০ দন্ত সুরক্ষা সামগ্রী বুদ্ধপ্রিয় মহাথেরের কাছে হস্তান্তর করেন লাকিডার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইয়িন পিংছিং এবং নগদ এক লাখ টাকা তুলে দেন সানওয়াং কালার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তুয়ান বেনসি এবং বাংচায়নালিংক কনসালটেন্সির চেয়ারম্যান ওয়াং ইয়েতোং।

শিক্ষার্থীদের জন্য অনুদান পেয়ে ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানান, বুদ্ধপ্রিয় মহাথের সহ ধর্মরাজিক স্কুল ও কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া।

বাংলাদেশ বোধকৃষ্টি প্রচার সংঘের সভাপতি প্রয়াত শুদ্ধানন্দ মহাথের উদ্যোগে ১৯৬০ সালে এই বৌদ্ধ বিহারের যাত্রা শুরু হয়। যুদ্ধপরবর্তী সময়ে বৌদ্ধ বৃষ্টি প্রচার সংঘ এখানে গড়ে তোলেন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। গড়ে উঠা  নানা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, যা সব সম্প্রদায়-ধর্ম ও জাতিগোষ্ঠীর জন্য এটি উন্মুক্ত। ধর্মরাজিক স্কুল ও কলেজে এক হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। আপন ফ্রেন্ডশিপ এবং প্রতিনিধিদের এ অনুদান উচ্ছ্বসিত এখানকার শিক্ষার্থীরা। আগামীতে তারা দেশের অবদানে ভূমিকা রাখতে চায় বলেও উঠে এসেছে তাদের কণ্ঠে।

এরপর শিক্ষার্থীদের সঙ্গে ফটোশেসনে অংশ নেন, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের চীনা প্রতিনিধিরা। 

রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মধুমতি বার্ষিক গেট-টুগেদার’। দিনব্যাপী এই মিলনমেলায় মধুমতি পরিবারের কর্মী, বিনিয়োগকারী এবং...
দবাংলাদেশ ও চীনের মধ্যে শাসনব্যবস্থা, উন্নয়ন অভিজ্ঞতা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে শুক্রবার হয় দিনব্যাপী উচ্চপর্যায়ের ‘চায়না-বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্ন্যান্স এক্সপেরিয়েন্স’। রাজধানীর...
বাংলাদেশি চারুশিল্পী সংসদের একটি প্রতিনিধি দল আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে দেশের চারুশিল্পের বিকাশ, শিল্পীদের কল্যাণ এবং জাতীয়...
আজ ১০ মার্চ; পবিত্র মাহে রমজানের ২০তম দিন। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিদিনের ন্যায় আজকেও দেশের আটটি বিভাগে ইফতারের সময়ের কিছুটা পরিবর্তন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, আজকের বিভাগভিত্তিক...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর