শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩০০ নেতা-কর্মী বহিষ্কার: যুবদল সভাপতি

দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশে যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

আজ বুধবার রাজধানীর পল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

এ সময় যুবদল সভাপতি সভাপতি বলেন, ‘জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্গল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো রকম বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিট।’