প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’
তিনি বলেন, ‘যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের আদর্শ কী?’
শুক্রবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশে তিনি একথা বলেন।
এসময় তিনি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বলেন, ‘শেখ হাসিনা যদি এদেশে এসে রাজনীতি করতে চান তাহলে টিক্ক খানের উত্তরসূরীদের প্রত্যাবর্তন করতে হবে। ফ্যাসিস্টের পতন হলে তাকে ফেরানো যায় না।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার জন্য মন ভোলানো কথা বলে কিন্তু এদেশের মানুষ আর এই সুযোগ দিবে না।’
এসময় তিনি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে ছাত্র–জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন।
যাত্রাবাড়ীতে আন্দোলনের তীব্রতা তুলে ধরে তিনি বলেন, ‘জুলাইয়ে পলাশীর প্রান্তর, লেলিনগ্রাদের মতো প্রতিরোধ গড়ে উঠেছিল যাত্রাবাড়ীতে।’