জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় বিরোধীদল: মির্জা ফখরুল 

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। বিরোধীদল জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। জুলাই আন্দোলন শুধু জুলাই মাসের জন্যই নয়। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন জুলাইয়ে রূপ পায়।  

তিনি বলেন, আমরা একসাথে জুলাই সনদ স্বাক্ষর করেছি। গণভোটের একটা অংশ নিয়ে আমাদের সাথে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে আমরা একমত হইনি। সে সময় আমি বক্তব্য দিয়েছিলাম, জাতির সাথে প্রতারণা করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন আমাদের কনসেন্ট ছাড়াই জুলাই সনদে সে কথাগুলো নিয়ে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বরাবর বলে এসেছি সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনো বলি নাই। আমরা দেশে সংস্কার এনেছি। একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের বিষয়টি দেশে বিএনপি নিয়ে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরা নিয়ে এসেছি। আজকে যখন সংস্কারের কথাগুলো বলা হয় জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি তখন আমরা চেষ্টা করেছি সকল শিক্ষিত, বুদ্ধিজীবীদের এক কাতারে আনার জন্য। যেন তারা কথা বলেন। আল্লাহর কাছে অশেষ রহমত আমরা ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই সুযোগের পর আমরা স্বপ্ন দেখছি দেশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলব।

রাজধানীতে জুলাই শহীদদের স্মরণসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘জীবন গেলেও ২৪ হারিয়ে যেতে দেব না।’ তিনি ২০২৪ সালের অর্জন বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবি জানান।
ভারতের ককরোচ জনতা পার্টির আদলে বাংলাদেশে প্রকাশ্যে এল ‘ব্রয়লার চিকেন পার্টি’। দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে চলমান তর্ক-বিতর্ক ও বিক্ষোভের মধ্যেই এই ফেসবুক পেজটির...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে শিবিরের সংশ্লিষ্টতা দেখছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, এই...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘায়িত হচ্ছে। বর্তমান সরকার পরিবেশকে বিবেচনা না করে কোনো উন্নয়ন...
বিশ্বজুড়ে আজ মুক্তি পেল ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‌‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের একই শিরোনামের মহাকাব্য অবলম্বনে এটি নির্মিত হয়েছে। আর সেই মহাকাব্য এতই প্রাচীন, যা আনুমানিক ২,৮০০ বছর আগে লেখা...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
বান্দরবানে বন্যাদুর্গত নারী উদ্যোক্তাদের জন্য এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফের ঘোষণা দিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল। পাশাপাশি পুনর্বাসন, অবকাঠামো পুনর্নির্মাণ, কৃষি সহায়তা এবং...
উজানের ঢল ও নদীর পানি বৃদ্ধিতে উত্তরাঞ্চলে ফের তীব্র নদীভাঙন। তিস্তা ও মৃগী নদীর ভাঙনে রংপুর, লালমনিরহাট ও শেরপুরে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও সড়ক। ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সরকারি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর