বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার: মির্জা ফখরুল

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০:৩৪ পিএম

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’

তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা সহজ নয়।’

শুক্রবার রাজধানীর লে মেরিডিয়ানে পোশাক খাতের শীর্ষস্থানীয় পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ‘বাগমা অ্যানুয়াল প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

এসময় মন্ত্রী আরও বলেন, ‘প্রাইভেট সেক্টরকে অর্থনীতির মূল চালিকশক্তি করে গড়ে তুলতে হবে। গার্মেন্টস শিল্পের জন্য ব্যাংক ঋণের সুদ কমানোর চেষ্টা চলছে।’

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল আরএমজি থ্রি সিক্সটি ডিগ্রি চ্যালেঞ্জ এন্ড অপর্চুনিটি। অনুষ্ঠানে গার্মেন্টস সেক্টরের বর্তমান চ্যালেঞ্জ ও সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আরএমজি সেক্টর আরও এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেন বক্তারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘায়িত হচ্ছে। বর্তমান সরকার পরিবেশকে বিবেচনা না করে কোনো উন্নয়ন...
বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা...
শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন...
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, একই দিনে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রেললাইন পারাপারে সচেতনতা বৃদ্ধি, ছাদে নিরাপত্তা নিশ্চিত করা, শিশু-কিশোরদের জলাশয়ে নজরদারির আওতায় রাখা এবং মহাসড়কে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর