বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের কাছাকাছি মানের চিকিৎসা পাবে। এতে করে প্রতিবেশী দেশসহ বিদেশ যাওয়ার ঝোঁক কমবে।’
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজিত কর্মশালায় এই মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিকভাবে পরিচালনার কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে দেশের চিকিৎসা খাতেও নানা সংকট রয়ে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিদেশি চিকিৎসকদের চেয়ে কোনো দিক থেকে পিছিয়ে নেই দেশের চিকিৎসকরা। উন্নত চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, গবেষণার উপর জোর দিতে হবে।’