৩০ আগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা ১১ দলীয় জোটের

গুম প্রতিরোধে আগামী ৩০ আগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী দলীয় জোট। এরপর স্পিকারকে গুম প্রতিরোধে স্মারকলিপি প্রদান করবে বিরোধী জোট। 

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এ কথা জানান এর সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের থেকেও দুর্বল আইন নিয়ে আসছে বিএনপি সরকার। এর প্রতিবাদে ৩০ আগস্ট পদযাত্রা করা হবে।