‘ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না’ 

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী দিনে এই সরকারের ঘোষিত সকল কর্মসূচি—বৃক্ষরোপণ থেকে শুরু করে সরকারের কর্মসূচিগুলো আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।

খায়রুল কবির খোকন মঙ্গলবার দুপুরে জেলা কৃষক দলের উদ্যোগে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও কৃষকদের মধ্যে চারা বিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সংসদ সদস্য খোকন বলেন, ‘দলীয়ভাবে জনগণকে উদ্বুদ্ধকরণে আমরা যে কাজ করে যাচ্ছি, জনগণ আমাদের পক্ষে আছে। তাই জনগণের কল্যাণে-মঙ্গলে আমরা সরকারের ঘোষিত কর্মসূচিগুলো ন্যায়, নীতি, সততার সঙ্গে বাস্তবায়ন করব। এ দেশের একটি বিধ্বস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। একটা বিধ্বস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে আমাদের এই সরকার যেটুকু করছে, এটা কিন্তু বিরল ঘটনা।’

খায়রুল কবির খোকন আরও বলেন, আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে'—তাই কৃষকদের জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফসহ সেসব বিষয়গুলি কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং কৃষকদের সঙ্গে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ভি.পি. আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল এমপি।

জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার বর্মন জি.এস. প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এবং কৃষকদলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর