টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এই বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিরোধী দলীয় নেতার সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দেশের প্রথমসারির টেলিভিশনগুলোর কর্তাব্যক্তিরা।
বৈঠক শুরুর আগে জামায়াত নেতারা বলেন, জ্যেষ্ঠ সাংবাদিকদের থেকে দিকনির্দেশনামূলক নানা মতামত নিতে চান তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশাও জানতে চাওয়া হবে বলে জানান নেতারা।
বৈঠকে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সাথে দলটির কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন।