নৈরাজ্য নয়, কার্যকর ভূমিকা রাখতে বিরোধীদলকে পরামর্শ সম্পাদকদের

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১০:০৪ পিএম

নৈরাজ্য না করে বিরোধী দলকে কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন পত্রিকা সম্পাদকরা। অন্যদিকে কার্যকর ভূমিকা পালনে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে বিরোধী দল। সোমবার রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিুকর রহমানের বাসভবনে মতবিনিময় সভা শেষে এসব কথা জানান বিরোধী নেতা ও সম্পাদকরা। 

প্রথমবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিুকর রহমান। মিন্টো রোডে তার বাসভবনে হয় এই আলোচনা সভা। অংশ নেন পত্রিকার সম্পাদক ও জেষ্ঠ্য সাংবাদিকরা। 

এসময় সম্পাদকদের কাছে ছয় মাসের কাজের খতিয়ান তুলে ধরেন জামায়াত আমির। আগের বিরোধী দলের মতো নৈরাজ্য-সহিংসতা না করে কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দেন সম্পাদকরা। 

প্রতিদিনের বাংলাদেশ–এর সম্পাদক মারুফ কামাল খান বলেন, ‘বিরোধীদল আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করা; আবার আরেকটা পর্যায় হচ্ছে ফ্যাসিবাদের পর্যায়। গণতন্ত্রকে টেকসই করতে হলে সংসদের ভেতরে থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারায় থাকতে হবে।’ 

অতিতে পত্রিকা বন্ধের প্রসঙ্গে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘যেরকম আমরা আগে দেখতে পেয়েছি এরকম যে পত্রিকার ওপরই করা হোক না কেন; যে গণমাধ্যমের ওপরই করা হোক। বিরোধীদল থেকে যেন এটার প্রতিবাদ করা হয়।’ 

সভা শেষে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার জানান, কার্যকর ভুমিকা পালনে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে জামায়াত ইসলামী। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের দায়িত্বে যারা আছেন, তাদেরকেও দায়িত্বশীল হতে হবে। শুধু বিরোধীদল একা দায়িত্বশীল হতে পারে না। এ ব্যাপারে সরকারি দল থেকেও সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা কাম্য। এসব আলাপ–আলোচনা হয়েছে।’ 

সরকারের বৈষম্যপূর্ণ আচরণ সত্ত্বেও বিরোধী দল সংসদকে কার্যকর রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, জানান মিয়া গোলাম পরওয়ার। 

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আগামী ৫ তারিখের লংমার্চে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশের আইজিপি। আজ সোমবার এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতে ইসলামীর নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যচার করছে এবং দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টিও তা শিখে গেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক...
সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মনে করছেন সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারে থাকতে ধনীদের পক্ষে থেকে দরিদ্র মানুষের অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে এ মন্তব্য...
সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আয়োজিত ওরস শরিফ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও সাভার মডেল থানায় স্মারকলিপি দিয়েছে ‘তৌহিদি জনতা’। রোববার দুপুরে তৌহিদি জনতার পক্ষে ১০...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু...
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। শেষ হয়েছে মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় ঘোষণার...
লোডিং...

এলাকার খবর