জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচারের দাবিতে জনসমাবেশে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির ফ্যাসিবাদের পথ বন্ধ করে সংস্কার সাধন ও সঠিক গণতান্ত্রিক ধারায় চললে সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথা জানান।
এর আগে, আজ সকালে নিহতদের কবর জিয়ারত ও স্বজনদের সান্ত্বনা দেন জামায়াত আমির। সমাবেশে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রয়োজনে তারা শতবার রাজপথে নামতে প্রস্তুত।



