গ্যাস–বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলের কাছে পরিকল্পনা চাইলেন রিজভী 

বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় আন্দোলন বিক্ষোভ লং মার্চ করার অধিকার রাজনৈতিক দলে রয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।

এ সময় বিরোধী দলের নেতাকর্মীদের সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমেরিকা–ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে  বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট হচ্ছে।