সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ: জামায়াত

১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

গোলাম পরওয়ার বলেন, ‘লংমার্চে আমাদের গাড়িবহরের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখনো পর্যন্ত দেড় হাজার গাড়ি লংমার্চে অংশ নেবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার জন্য ১১ দলীয় জোট নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক এই কর্মসূচি পালন করবে। লংমার্চে কোনো হামলা হলে তা প্রতিহত করবে জনগণ।’

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকার লংমার্চের পূর্ণ নিরাপত্তা দেবে। সহিংসতা হলে তার দায় সরকারকে নিতে হবে।’

শনিবার ৭টায় শাপলা চত্বরে পথসভার মাধ্যমে শুরু হবে লংমার্চ। এরপর নারায়ণগঞ্জে সকাল ৯টায়, কুমিল্লায় দুপুর ১২টায়, ফেনীর মহিপালে দুপুর ৩টায়, চট্টগ্রামের মিরসরাইয়ে ৫টায় ও সবশেষ রাত ৯টায় লালদিঘি মাঠে পথসভার মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে। 

 

বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক...
শহীদদের আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়, যা জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর