অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

গাজীপুরে বিদ্যুৎ বিল নিয়ে এক কলেজছাত্রকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে রাশেদ খান লিখেছেন, কয়েকমাস আগে জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে, কেউ যদি মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারকে গালিগালাজ করে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। যে ছেলেটিকে পুলিশ হেফাজতে নিয়েছে সে মাননীয় প্রধানমন্ত্রীর মা-বাবাকে নিয়ে বিশ্রী, অশ্লীল ও কদর্য ভাষায় গালিগালাজ করেছে। এর যদি কোনো প্রতিকার না হয়, তবে সমাজে এটি ব্যধির মতো ছড়িয়ে পড়বে এবং সামাজিক ও রাষ্ট্রীয় ভারসাম্যতা নষ্ট হবে। সুতরাং এর প্রতিকার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

তিনি লিখেছেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বলা আছে, কারও বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা হলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার জন্য এভাবে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ করা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

প্রধানমন্ত্রীর সহকারী লিখেছেন, আর ওই ছেলেটিকে পুলিশ হেফাজতে না নিলে কি জনতার বিক্ষুদ্ধতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল না? বাংলাদেশ তো আমেরিকা ইউরোপ হয়ে যায়নি। আর আপনারাও পশ্চিমা মানুষ হয়ে যাননি। যেখানে সামাজিক সুস্থতার জন্য এসব সাইবার অপরাধ বন্ধের পক্ষে কথা বলা দরকার। সেখানে এগুলোকে কাউকে কাউকে উৎসাহ প্রদান করতে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এমন অপরাধ বন্ধে করণীয় কি, সেটি তো বলতে পারছেন না।

রাশেদ খান লিখেছেন, দেখেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতে অন্তর্বর্তীকালীন সরকার কি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি ও ৩৭টি সৌরবিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিল করে নাই? সেগুলো বাস্তবায়ন হয়ে গেলে কি এসব সংকট তৈরি হতো? অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে, যাতে মানুষ বলে শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের সময় তো ভালো ছিলাম।

বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
শহীদদের আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়, যা জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর