সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম

সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ উপলক্ষে পথসভায় শুরু হয়। সভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন এনসিপির এই নেতা।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘যত বাধা-বিপত্তি আসুক লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। যারা নতুন স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লংমার্চ চলবে। সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে।’

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ সংকটে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতকে মুক্তি দিতে হবে।’

তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও ছাড় দেবে না। জনতার অধিকার আদায়ের আন্দোলন চলবে।