বিএনপি বলেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু ৯ মাসেও হয়নি: আখতার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

বিএনপি ক্ষমতায় আসার ৯ মাসেও আইনশৃঙ্খলাসহ কিছুই ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, বিএনপি সরকার গঠনের আগে বলেছে নির্বাচনের আগে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ৯ মাসেও আইনশৃঙ্খলাসহ গনতন্ত্র; কিছুই ঠিক হয় নাই।

তিনি বলেন, গত ৯ মাসে বিএনপি নিজেরা মারামারি করে ৪০ জনের মত খুন হয়েছে। চাঁদাবাজি এবং খুন; এসব নিয়ন্ত্রণ না করে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান নিয়েই আছেন।

আখতার হোসেন বলেন, সব জায়গায় সরকার ব্যর্থ। মানবাধিকার যাতে তারা লঙ্ঘন করতে পারে তাই তারা নিজেদের মত করে আইন করছে। শেখ হাসিনার পলানোর ভিডিও ছড়িয়ে দেওয়া পাইলটও খুন হয়েছে।

তিনি বলেন, স্পষ্ট দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারা জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।

আখতার হোসেন বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। মানবাধিকার ও বাকস্বাধীনতা পরিপন্থী সব ধরনের আইন বাতিল করতে হবে এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাশ করা যাবে না। জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে তা কার্যকর করতে হবে।

তিনি বলেন, আগামী ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে, এটি দেখার বিষয় সরকার তা আবার করে কি না।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশ ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা বলে শেষ করা যাবে না। দ্রব্যমূল্য, জ্বালানি, বিদ্যুৎ সবকিছুর দাম বৃদ্ধিতে মানুষ হিমশিম খাচ্ছে। নানা প্রতিশ্রুতি ও আশার আলো দেখিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে বর্তমান সরকার।

তিনি বলেন, জুলাই সনদ তো বাস্তবায়ন করেই নাই বরং তাদের নিজেদের ৩১ দফাও বাস্তবায়ন করেনি। অত্যন্ত দুঃখের বিষয়, গণতন্ত্রের সংকটময় সময় পার করছি আমরা।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি আসার পর নিজেদের ইচ্ছেমতো তারা প্রশাসক দিয়েছে, যারা আবার সামনে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। উচ্ছেদের নামে দলীয় গুণ্ডা নিয়ে উচ্ছেদ অভিযান করছে। যা চাঁদাবাজির নতুন প্রথা। ঢাকা শহর পরিষ্কার না করে তারা নিজেদের ব্যানার দিয়ে আরও নোংরা করছে।

এসময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষের বাসায় গ্যাস নেই। এলপিজি কিনতে গিয়ে অনিয়ম ও দুর্নীতির স্বীকার হতে হচ্ছে। চুরি ডাকাতি ছিনতাই দ্রবমূল্য যানজট জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ।

তিনি বলেন, আমরা চাই নতুন করে ঢাকা গড়তে। চাই জনগণের দুর্ভোগ কমাতে। খুনিদের আইনের আওতায় আনতে চাই আমরা। জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই।

আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ঢুকলে বিএনপির নেতৃত্বাধীন সরকার প্রতিহত করতে পারবে না মন্তব্য করে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার গাজীপুরে দলের সাংগঠনিক...
জাপানের সঙ্গে চুক্তির নামে ভারতকে সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে সুবিধা দেওয়ার চেষ্টা জনগণ...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন দিতে ব্যাংক থেকে বাড়তি ঋণ নিচ্ছে সরকার। ডাকা হয়েছে ট্রেজারি বন্ডের নিলামও। এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনীতিবিদদের...
দেশের বাজারে সোনার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পাবনা সদর উপজেলার মালঞ্চিতে একটি দিলে মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।  আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার গোপীনাথপুর সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। পাবনা সদর...
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে।   একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন নতুন রোগী। 
লোডিং...

এলাকার খবর