বিগত দিনে প্রেসক্লাব ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন তিনি।
এ সময় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যখন কোথাও কোনো আশ্রয় ছিল না, তখন ডিআরইউকে সবাই আশ্রয়স্থল মনে করতো। ফ্যাসিবাদের আক্রমণের কারণে বিরোধীদের কোনো জায়গা ছিল না।
রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদী আক্রমণের তোড়ে পরিসরগুলো এত সংকৃচিত হচ্ছিল যে, যারা ওই সময় বিরোধীমত প্রকাশ করতেন তাদের কোনো জায়গা ছিল না। কোথায় দাঁড়াবে, কোথায় কী বলবে সেই জায়গা ছিল না।’