জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় থাকতে পারে না: সমাজকল্যাণ মন্ত্রী 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলছেন, ‘পতিত সরকার ক্ষমতায় টিকার থাকার জন্য বিভিন্ন নামে বাহিনী তৈরি করেছিল। মানুষের ধর্য্যের বাঁধ ভেঙে গিয়েই ২৪শের আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দিয়ে, তাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তাই জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না।’ 

আজ শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উপজেলার মহিমাগঞ্জ রংপুর সুগার মিল হাইস্কুলের জনসভার নির্ধারিত মাঠ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। সেই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য কোনো কোনো কর্নার থেকে উসকানি দেওয়া হচ্ছে। জনগণকে আবারও সেই রাতের ভোট ফিরে নিয়ে যাওয়ার জন্য উসকানি দিচ্ছেন।’ 
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এ দেশের মানুষ একটা সময় ধের্য্য ধরে অপেক্ষা করে। তারপরে যখন দেখে অসহনীয়, তখন তারা চুরমার করে দেন। তার প্রমাণ ৯০ ও ২৪শের আন্দোলন। দেশের বাইরে থেকে হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। দেশের আসা ইচ্ছা থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে। দেশে আইন আদালতকে ফেইস করতে হবে। এ দেশের মানুষ কারো হুমকি–ধামকিতে কেউ ভয় পায় না।’

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক  আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক, জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি চুক্তি বিনিময়ের মাধ্যমেই আসতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার সকালে কুড়িগ্রামের সদর উপজেলার নাগদাহ...
গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু প্রশাসনেই নয়, গণমাধ্যমেও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সংবাদকে...
সরকার ঐক্যের জন্য ডাকলে বিরোধী দল বসবে, তবে সেই আলোচনা জনগণের দাবি নিয়ে হতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
মহান বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল– বিএনপি। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।...
সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। 
চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ...
বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি তামিম ইকবালের কিছু সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু মিরপুরে আজ সেসবের কিছুই হয়নি, তামিম দিলেন এক বিস্ময়কর ঘোষণা। 
টিটন হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর