বিজয় দিবসে মাসব্যাপী আয়োজন বিএনপির, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  

মহান বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল– বিএনপি। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। আগমী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

মহান বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল– বিএনপি। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। আগমী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

রুহুল কবির রিজভী জানান, ইতিপূর্বে উদ্বোধনী সমাবেশের বিষয়ে জানানো হলেও ভেন্যু চূড়ান্ত হওয়ার বিষয়টি পরবর্তীতে জানানোর কথা ছিল। আজকের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই উদ্বোধনী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি সফল করা হবে।

এদিন ঢাকা মেডিকেল কলেজে শহিদ ডা. মিলনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় বিগত ১৭ বছর ফ্যাসিবাদের দুঃশাসন টিকিয়ে রাখতে নব্বইয়ের স্বৈরাচার ভূমিকা রেখেছিল বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ায় অতীতে নানা কায়দায় ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। ভিন্নমতকে ধারণ করতে না পারলে বারবার একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের উত্থান ঘটবে।’  
 


 

 

 

ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বল প্রয়োগ করে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি...
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার সুপারিশ করেছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। সেইসঙ্গে দীর্ঘমেয়াদি রোডম্যাপের তাগিদ দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আজ সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বেশকিছু সময় ধরে...
হত্যার মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও একইভাবে হত্যা ও রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র...
ইউক্রেন থেকে নজর সরিয়ে মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিচ্ছে আমেরিকা। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার কিয়েভে নিজ কার্যালয়ে এই...
সরকারের রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশই ব্যয় হচ্ছে ঋণের আসল ও সুদ পরিশোধে। রাজস্ব আহরণে দুর্বলতা আর ঋণের বাড়তি চাপে কমছে উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয়ের সক্ষমতা। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, দেশের মাংসের চাহিদা পূরণে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর