শিক্ষকদের পেনশন ৩ মাসের মধ্যে দেওয়ার দাবি আখতার হোসেনের

শিক্ষকদের আলাদা সুরক্ষার ব্যবস্থা নীতিসহ পেনশনের টাকা তিন মাসের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, শিক্ষকদের মত প্রকাশে বাধাগ্রস্ত হলে তা জনগণ রুখে দেবে।

আজ শনিবার বিকেলে ডিআরইউতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গণ গড়তে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, শিক্ষক সমাজকে বৈষম্য, অনিশ্চয়তায় ও আর্থিক অনিরাপত্তায় রেখে মানসম্মত শিক্ষা প্রত্যাশা অবাঞ্ছনীয়। এ ছাড়া শিক্ষকদের সকল রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, শিক্ষক সমাজকে এক থাকতে না পারলে, তাদের প্রাপ্ত মর্যাদা আদায় করা সম্ভব নয়। সরকারকে শিক্ষকদের উন্নয়নে বিশেষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।