আখতারুজ্জামানকে রিমান্ড দেওয়া ন্যাক্কারজনক আচরণ: গোলাম পরওয়ার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানকে রিমান্ড দেওয়ার মাধ্যমে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শনিবার আদালতে আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুরের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।  
 
বিএনপি থেকে জামায়াতে আসার কারণেই আখতারুজ্জামানকে উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার করা হয়েছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার আখতারুজ্জামানকে শনিবার আদালতে তোলা হলে একদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর হয়। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আখতারুজ্জামানকে মুক্তি না দিলে দেশের মানুষ বিএনপির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পথ ভুলে গিয়ে বর্তমান সরকার প্রধান তারেক রহমান ক্ষমতাচ্যুত হাসিনার পথে হাঁটছেন বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। যা পরবর্তীতে হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়। 

অব্যবস্থাপনার মাধ্যমে কোনো সরকার টিকে থাকতে পারে না মন্তব্য করে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, ‘নতুন করে সংগ্রামে নামতে হবে।’ শনিবার...
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যায়কারীদের ব্যাপারে কোনো ছাড় নয় মন্তব্য করে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ‘দেশকে...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ...
গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
প্রতিবেদন অনুসারে, ভোরের দিকে আগুন লাগার খবর শুনেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুসারে, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম ধাপে অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’–এর মূলহোতা ৪ জনসহ ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর