বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। সে জন্য সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানাচ্ছেন। ক্যাম্পাসগুলো কোনো দলবাজির ক্যাম্পাস হবে না। ক্যাম্পাসগুলো হবে সকল শিক্ষার্থীর, শিক্ষার জন্য। গুণগত শিক্ষা নিশ্চিত করে মানুষ গড়ার কারিগর হবে এসব ক্যাম্পাস। আমরা জনগণের ওপর, শিক্ষার্থীদের ওপর আস্থা রাখি। এ সকল শিক্ষার্থীরা ভালো কাজকে ভালো বলবে, খারাপ কাজের সমালোচনা করবে।’

আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুর সরকারি কলেজ মাঠেজাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমান সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছে। যার কারণে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড, খেলাধুলা আয়োজন, খাল খনন বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে চলেছে। খেলাধুলাকে উৎসাহিত করতে সরকার জেলায় জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের প্রকল্প হাতে দিয়েছেন।’

দিনাজপুর সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন আয়োজকেরা।

অনুষ্ঠানে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্যসৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন কলেজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরির পথ আরও সুগম হবে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন ইভেন্টে নিজেদের দক্ষতা তুলে ধরতে মাঠে নামেন প্রতিযোগীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানকে রিমান্ড দেওয়ার মাধ্যমে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া...
পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য...
মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে না পারলেও উন্নয়নের গ্যারান্টি দিতে পারবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট...
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বিবিএসের তথ্যমতে, বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার প্রায় সাড়ে ১৩ শতাংশ। বিশ্লেষকদের মতে, শিক্ষিত বাড়লেও, কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি...
গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়...
ভালো দামের আশায় গতবছরের তুলনায় বগুড়ায় বেড়েছে মরিচের চাষ। কৃষি বিভাগ বলছে, মৌসুমের শুরুতেই ভালো দামে বিক্রি হচ্ছে লাল মরিচ। তবে উৎপাদন খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। 
ফরিদপুরে দিন দিন বাড়ছে মাছের আঁশের চাহিদা। ফেলে দেওয়া এই বর্জ্য এখন অনেকের বাড়তি আয়ের উৎস। বাজার থেকে সংগ্রহ করা আঁশ প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে দেশের বাইরেও, যা ব্যবহার হচ্ছে ওষুধ ও কসমেটিকস...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর