জাপানের সঙ্গে চুক্তির নামে ভারতকে সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে: আখতার 

জাপানের সঙ্গে চুক্তির নামে ভারতকে সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে সুবিধা দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে এনসিপির গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

এসময় মোহাম্মদপুরকে কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত করতে এনসিপি শপথ নিয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বিএনপি সরকারের সমালোচনা করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অতীতে দুইবারের মতো এবারও বিএনপির পরিণতিতে ভিন্ন কিছু দেখছেন না তিনি। 

আর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি এভাবে চলতে থাকলে দেশ আবারও ১/১১-এর দিকে এগোতে পারে।’ 

প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে তেলবাজদের অবস্থান ও সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে বিএনপির অজনপ্রিয়তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেন হাসনাত।