সরকারের প্রস্তুতি আছে বলেই ক্রসফায়ারের কথা বলেছেন আইজিপি: আখতার হোসেন

সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম

সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বেসরকারি গবেষণা সংস্থা ভয়েস ফর রিফর্মসহ কয়েকটি সংগঠন আয়োজিত ‘সাইবার সুরক্ষা, না কণ্ঠরোধ’ শিরোনামের নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

এ সময় এনসিপির এই নেতা বলেন, ‘স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে যে যে জায়গায় সরকারের হাত পা বাঁধা হয়েছিল সে সে জায়গায় বাঁধা শুরু থেকেই সরাচ্ছে সরকার। গুম কমিশনসহ বিভিন্ন কমিশনকে নিজেদের তল্পিবাহক বানানোর জন্য সব আইন করছে সরকার।’

আখতার হোসেন বলেন, ‘সাইবার সুরক্ষা নয় বরং সরকার সুরক্ষা আইন করছে সরকার। নিজের সিদ্ধান্তের সমালোচনা করার জন্য ময়মনসিংহের সাথী আখতারকে গ্রেপ্তার করেছে। সরকারের তথ্যের বাইরে আর কোনো তথ্য প্রচার হোক তা সরকার চাচ্ছে না। এটা ফ্যাসিবাদ। এটা উত্তর কোরিয়া মডেল।’

তিনি বলেন, ‘সরকার বলছে অপতথ্য ও গুজব ঠেকাবে। অথচ সরকার যে বিভিন্ন গুজব ছড়াচ্ছে সে বিষয়ে তারা কি ব্যবস্থা নিয়েছে?’

এনসিপির এই সংসদ সদস্য বলেন, ‘সরকার যদি বলে তার লম্বা হওয়ায় বিদ্যুৎ আসতে দেরি হয়, সরকার যদি বলে মিরাজ শেখ গুম হয়নি, তাহলে এটাই সত্য ধরে নিতে হবে।’

আইজিপির ক্রসফায়ারের বক্তব্য নিয়ে এনসিপর সদস্যসচিব বলেন, ‘আইজিপি যে ক্রসফায়ারের কথা বলেছে, এটাকে সরকারের বক্তব্য ধরে নিতে পারেন। সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি এটা বলেছেন। এই বক্তব্যের জন্য আইজিপিকে জবাবদিহির আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার রাখতে চায়নি। আর বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় কিন্তু তা নিজেদের দলীয় লোক দিয়ে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির অবস্থান মোটেও ইতিবাচক নয়। বিএনপি যে অবস্থানে আছে তার লক্ষ্য স্বৈরাচার। সরকারকে বলবো এই সাইবার সুরক্ষা আইনে সংসদে উপস্থাপন করবেন না। এই সংশোধনীতে দেশের মঙ্গলের কোনো কথা নেই, বরং নাগরিকের বাক স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব করার জন্য এই আইন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ময়মনসিংহের ভালুকায় গ্রেপ্তার সাথী আক্তারের নিঃশর্ত মুক্তি চাই। তার মামলা যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়।’

বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সব গুজব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চায় একটি দল। এর দায় তাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক্ষেত্রে আইন অনুযায়ী...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌‘আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের ভাবমূর্তির বিষয়টি লক্ষ্য রাখতে হবে।’ সোমবার সকালে জাতীয় প্রেস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করারও কথাও বলেছেন।
রাজধানীর গুলশানসহ বেশ কিছু এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। এর কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে এ কথা জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের দেয়া গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর