আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না: ডা. শফিকুর রহমান

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ‘২৮ অক্টোবরের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। রাজনৈতিক দলের কোনো কোয়ালিটি আওয়ামী লীগের নেই।’

এসময় সংবিধান সংশোধন করে সরকার সঠিক পথে আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। 

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সংবিধান সংশোধন না করলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’  

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি–বৈঠা দিয়ে অমানবিক হত্যাজ্ঞ চালায় বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। 

শফিকুর রহমান বলেন, ‘আবারো বিএনপির আশ্রয়ে–প্রশ্রয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তারা।’ 

শফিকুর রহমান আরও বলেন, ‘‎আওয়ামী লীগ বিভিন্ন সময় সন্ত্রাসী করে ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা নানা অপকর্ম করেছে।’ 

‎যারা ফ্যাসিবাদের পথ অবলম্বন করবে তাদের পরিণতিও ভিন্ন হবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন,‎ ‘এখন অনেকে ইনিয়ে–বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করে। ফ্যাসিবাদ ফিরে আসবে– এমন কল্পনা যেন কেউ না করে।’‎

জাপানের সঙ্গে চুক্তির নামে ভারতকে সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে সুবিধা দেওয়ার চেষ্টা জনগণ...
বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সব গুজব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চায় একটি দল। এর দায় তাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক্ষেত্রে আইন অনুযায়ী...
বিএনপি কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। যখনই ক্ষমতায় গিয়েছে বিএনপি ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের...
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে চিন্তার ভাঁজ বাংলাদেশ দলে! মিরপুরে অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
তিন দশকের পথচলা। অসংখ্য স্মৃতি, মঞ্চ মাতানো গান আর শ্রোতাদের ভালোবাসা। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা ব্যান্ড ভাইকিংস আগামী বছর পূর্ণ করবে ৩০ বছর। বিশেষ এই মাইলফলক উদ্‌যাপনে পুরোনো গানকে নতুন করে...
জাপানের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বিকেলে সিলেটে ইলেকট্রনিক...
খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর