ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাইছে: জয়নুল আবদিন ফারুক

‘দেশ যখন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তখন কিছু ফ্যাসিস্টের দোসর সীমান্তের ওপারে বসে দেশে ফেরার মিথ্যা তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে।’ এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। 

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 

এসময় জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দুয়েকটি অদৃশ্য শক্তি বাংলাদেশের  বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন সব ষড়যন্ত্র রুখে দিবে বিএনপি সরকার।’ 

তিনি আরও বলেন, ‘যারা এমন ষড়যন্ত্র করে, এই জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে চায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই তাদের প্রতিহত করা হবে।’