পলাতক ফ্যাসিস্টরা আবার পেছনের দরজা দিয়ে ও পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি। সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নতুন কমিটি। এসময় সেখানে ঢাকা দক্ষিনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সেখানে জড়ো হন।
এ সময় বিএনপি মহাসিচব বলেন, পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা আরও জনগণ সফল হতে দেবে না।
রুহুল কবির রিজভী বলেন, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের মানুষ আবার ফুঁসে উঠেছে। জনগণ আর শেখ হাসিনাকে আর দেখতে চায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
রিজভী অভিযোগ করে বলেন, গত ১৭ বছর দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করে সুইচ ব্যাংকে একাউন্ট খুলেছে তারা দেশে এসে আবার সুখের স্বর্গ করতে চাইলে তা দেশের মানুষ মেনে নিবে না। তারা দেশে প্রবেশের চেষ্টা করলে ৩৬ জুলাইয়ের মত তাদের আবার দেশ থেকে তাদের বিতারিত করা হবে।
এ সময় দক্ষিণ বিএনপি কমিটির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, রাজনৈতিকভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।


