কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে যুবদলের মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয় মিছিল।

নেতাদের অভিযোগ, সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়করছে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরেরা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেস্টা করছে। দেশের মানুষ আওয়ামী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত বলেও জানান তারা।

প্রতিবাদ মিছিলে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র যুবদল রাজপথে মোকাবিলা করবে।

আওয়ামী দোসরদের হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, যারা ককটেল ফাটিয়ে, বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে, তাদের কাউকে ছাড়া দেওয়া হবে না। নাশকতাকারীদের আইনশৃংখলা বাহিনী হাতে তুলে দেয়ারও জন্য নেতাকর্মীদের আহ্বায়ন জানাই।

পরে প্রেসক্লাব খেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি কদমফোয়ারা, মৎসভবন হয়ে বিভিন্ন এলাকা ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

ডিসেম্বর মাসে জামায়াতে ইসলামী সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে। 
প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে হবে ১৪০০ ছাত্র-জনতা হত্যাকারী শেখ হাসিনাকে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে জাতীয়...
সরকারের দুর্বলতার সুযোগেই আওয়ামী লীগ দেশে নাশকতা চালানোর সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে ‘আওয়ামী লীগের সন্ত্রাসী...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তবে জনসমর্থনহীন...
তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, এর ফলে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত...
টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশই ওই নারীকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর...
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে এই গানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর