ভারত এখনো বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত রয়েছে বলে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা কমরেড তোয়াহার ৩৯তম মৃত্যবার্ষীকি উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের মানুষের লড়াই আজও অব্যাহত রয়েছে।
আর আধিপত্যবাদের হাতিয়ার ছিলেন শেখ হাসিনা।’
রিজভী আরও বলেন, ‘ভারত অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বলে দাবি করলেও, চাণক্যনীতির কৌশল অনুসরণ করে বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার চেষ্টা দিল্লির সবসময়ই অব্যাহত রয়েছে। পাকিস্তানি শাসন থেকে মুক্ত হওয়ার পরপরই বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার লক্ষ্যে দিল্লির আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়।’
রুহুল কবির রিজভী বলেন, ‘পিন্ডির শাসন থেকে মুক্ত হওয়ার পরপরই বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করতে দিল্লির থাবা শুরু হয়।’