বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যে জাপানের গিফু শোটোকু গাকুয়েন ইউনিভার্সিটি এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং গিফু শোটোকু গাকুয়েন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক শোকেন মিয়ামা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও জাপানের মধ্যকার শিক্ষা, মানবসম্পদ ও ভাষাগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে। দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দূতাবাসের বিভিন্ন উদ্যোগের আওতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।
বিদেশে দক্ষ কর্মী নিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।