টোকিওতে ‘মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ’ বিষয়ক সেমিনার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (জেবিএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

সেমিনারে জেবিএ–এর প্রেসিডেন্টসহ অন্যান্য সদস্যরা এবং দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো দাউদ আলী তাঁর বক্তব্যে বাংলাদেশ ও জাপানের পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা পরীক্ষিত বন্ধুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, দুই দেশের এই অংশীদারিত্ব কেবল গতানুগতিক কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক শ্রদ্ধা এবং ভবিষ্যৎমুখী আস্থার এক অনন্য প্রতীক। বর্তমান বিশ্বে জাপানের বয়স্ক ও হ্রাসপ্রাপ্ত জনসংখ্যার বিপরীতে বাংলাদেশের বিশাল, দক্ষ ও উদ্যমী তরুণ জনগোষ্ঠীর অংশীদারিত্ব উভয় দেশের জন্যই অত্যন্ত ফলপ্রসূ ও লাভজনক হতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সেমিনারে দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন তার প্রেজেন্টেশনে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বাণিজ্যের প্রসার চিত্র তুলে ধরেন। জাপানে বাংলাদেশের রপ্তানি ২০২৪ সালের ১.২৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে ১.২৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এছাড়া তিনি জানান যে, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর মতো মেগা-প্রকল্পগুলোতে জাপানি সহযোগিতা দুই দেশের লজিস্টিকস ও বিনিয়োগের পরিবেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

এরপর কাউন্সিলর (শ্রম) জয়নাল আবেদিন তার উপস্থাপনায় দুই দেশের জনশক্তি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জাপানের শ্রম বাজারে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বাংলাদেশ সরকার জাপান শ্রমবাজারের গুরুত্ব বিবেচনা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ গঠন করেছে। এর মাধ্যমে বাংলাদেশি কর্মী টেকনিক্যাল ইন্টার্ন ট্রেইনিং প্রোগ্রাম–টিআইটিপি, স্পেশাল স্কিলড ওয়ার্কার–এসএসডাব্লিউ এবং উচ্চশিক্ষার উদ্দেশ্যে জাপানে যেতে আগ্রহীদের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করা হচ্ছে।

সেমিনারের শেষ পর্বে দুই দেশের অংশীজনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতায় একটি প্রাণবন্ত নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। সোমবার এক ‘অত্যন্ত জরুরি’ বিজ্ঞপ্তিতে দূতাবাস...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ইসলামি নাশিদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার সন্ধ্যায় রাজধানী কোপেনহেগেনের মিনহাজুল কুরআন...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
এসএসসি-এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে যুগোপযোগী ও ঐতিহাসিক উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর