মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল (ইউনিটেন)–এর শিক্ষার্থী আসিফ রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা।

গত ২৯ সেপ্টেম্বর বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোট এবং কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মেহেদী হাসান জ্যাক (ইউসিএমআই) ও আদিবা আহমেদ (ইউপিএম), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম খোকন (মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি) ও সাবরিনা সুচনা (আলফা); সাংগঠনিক সম্পাদক রাজিউজ্জামান স্বপ্নীল (এপিইউ), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাশরাফি সরকার মইন (কেএলইউএসটি) ও অর্থ সম্পাদক ফারিয়া ফারা (ইউপিএম)।

এ ছাড়া শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা রুসো, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক রুম্মান আলভি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম চৌতি, ক্রীড়া সম্পাদক জাবেদ হাসান সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক নিসাত নাওয়ার, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক নাওহা, আইনবিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, সংগ্রহবিষয়ক সম্পাদক তাজ মুনসি, ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু এবং ধর্মবিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।

নবনির্বাচিত সভাপতি আসিফ রহমান ভূঁইয়া জানান, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বিস্তৃতভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ২৬টি ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আসিফ রহমান বলেন,  ‘আমি এই দায়িত্ব সম্মানের সঙ্গে গ্রহণ করছি। এই কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দেওয়ার জন্য নয়, বরং নতুন কিছু সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। সামনের দিনগুলোতে আমরা আরও বিভিন্ন আয়োজন, নতুন উদ্যোগ এবং শিক্ষার্থীদের ইতিবাচক পরিচিতি তুলে ধরার ওপর গুরুত্ব দেব, যাতে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের পরিচয় ও অর্জন গর্বের সঙ্গে তুলে ধরতে পারে।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আরেফীন অধরা বলেন, ‘আশা করি, আমি এই দায়িত্ব সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহযোগিতাপূর্ণ ও ঐক্যবদ্ধ হবে।’

২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ছাত্রসংগঠন। বর্তমানে দেশটিতে অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য তৈরিতে সংগঠনটি কাজ করে আসছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত দিকনির্দেশনা, শিক্ষা ও কল্যাণমূলক সহায়তা, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে বিএসওএম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করে আসছে। 

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। আগামী ৮ নভেম্বর ইউনিভার্সিটি মালায়ার দুটি ফুটবল মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো...
ফ্রান্সের বেসাঁসোঁ শহরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁ–এসিবিবির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের...
শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৬...
বাংলাদেশ ও ভারতের পাশাপাশি দূর প্রবাসের নানা দেশেও এখন উৎসবের আমেজ। উত্তর আমেরিকার দেশ কানাডায় মহাসমারোহে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীর তাহেরপুরে...
উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে সম্মতি জানিয়েছে বিশ্বব্যাংক। আজ সোমবার সকালে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের...
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতির মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছরের এবং সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ঐতিহাসিক শিয়ার্স টাওয়ারের (বর্তমানে উইলিস...
দেশের বাজারে টানা ৯ দফা কমার পর এবার সোনার দাম কিছুটা বেড়েছে। ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। সকাল ১০টা থেকেই তা কার্যকর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর