গুগল জেমিনি আসছে নতুন রূপে

গুগলের জনপ্রিয় এআই চ্যাটবট জেমিনিকে এবার নতুন ডিজাইনে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যবহারকারীরা। ইতোমধ্যেই জেমিনি’র নতুন ডিজাইনের ওভারলে ও হোমপেজ পৌঁছাতে শুরু করেছে অ্যান্ড্রয়েড ডিভাইসে। উল্লেখ্য, ডিভাইসের পাওয়ার বাটনটি একটু বেশি সময় চেপে রাখলেই স্ক্রিনের নিচের দিকে জেমিন ওভারলে দেখতে পাওয়া যায়।

পুনরায় ডিজাইনের (রিডিজাইনের) পর জেমিনি’র ওভারলে আগের তুলনায় ছোট হয়ে এসেছে এবং এর প্যানেল আরো সহজ হয়েছে। নতুন ডিজাইনের প্যানেলে যুক্ত হয়েছে একটি প্লাস (+) মেনু যার মাধ্যমে ক্যামেরা ও গ্যালারি অ্যাক্সেস করা যাবে। এছাড়া প্যানেলে আরো আছে ‘আস্ক জেমিনি’ ফিল্ড- যেখানে ট্যাপ করে টেক্সট ইনপুট দেওয়া যায়। আছে মাইক্রোফোন ও গেমিনি লাইভ শর্টকাট। 

তবে নতুন ডিজাইনে নেই স্প্লিট-স্ক্রিন মাল্টিটাস্কিং হ্যান্ডেল। এছাড়া আগের মতো প্যানেল থেকেই জেমিনি অ্যাপ ওপেন করার সুযোগ থাকছে না নতুন ডিজাইনের ওভারলে’তে। এছাড়া গুগল অ্যাসিসট্যান্ট অ্যাপের মতো ‘গুড মর্নিং, আফটারনুন, বা ইভিনিং’ অভিবাদন (গ্রিটিং) জানানোর ফিচারও আর নেই জেমিনিতে।

তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল (৯টু৫গুগল)