ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেবে বাক্কো

ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বিজনেস প্রোমোশন কাউন্সিলের (বিপিসি)। এ লক্ষ্যে ‘ফ্রিল্যান্সার টু অন্ট্রপ্রেনিউর: বিল্ডিং অ্যা সাসটেইনেবল গ্রোথ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বিনামূল্যে তিনটি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

উদ্যোক্তা হওয়ার ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে কর্মশালাটি। কর্মশালায় যে বিষয়গুলো সম্পর্কে ধারণা প্রদান করা হবে তা হলো- ব্যবসা উন্নয়ন কৌশলের মৌলিক ধারণা, প্রকল্প ব্যবস্থাপনার মৌলিক বিষয়সমূহ, বিক্রয়কে উন্নত স্তরে নিয়ে যাওয়া, ব্র্যান্ডিং ও প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিং, সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক বিশ্লেষণের মৌলিক ধারণা, দক্ষ টিম গঠন ও নেতৃত্ব প্রদান, বিপিও-এর জন্য নতুন প্রযুক্তি এবং কর্পোরেট বিষয়াবলি ও আইন।

ঢাকায় নিজেদের কার্যালয়ে প্রশিক্ষণ দেবে সংগঠনটি। ছবি: বাক্কো

আবেদন করতে ইচ্ছুক প্রশিক্ষনার্থীদের অবশ্যই নূন্যতম এক বছর ফ্রিল্যান্সার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্রিল্যান্সিংয়ে ন্যূনতম ৩০০ ডলার আয়ের প্রমাণপত্র দাখিল করতে হবে। এছাড়া আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য আগামী ৬ মার্চের মধ্যে (https://forms.gle/amrFK5SKnDPxtHUj9) এই অনলাইন লিংক এর মাধ্যমে আবেদন করতে হবে।