বড় ব্যাটারির ভিভো ওয়াই৫০০ এখন দেশের বাজারে

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি।

ভিভোর দাবি, তাদের ফোনটিতে রয়েছে এই সেগমেন্টের সবচেয়ে বড় ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি ৬ বছরের ব্যাটারি হেলথ কমিটমেন্ট থাকায় দীর্ঘদিন নির্ভরযোগ্য ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটিতে রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪.৪৭ শতাংশ এবং আল্ট্রা-স্লিম বেজেল ১.৩৫ মিলিমিটার। ডিসপ্লেটিতে ২৮০০×১২৬০ পিক্সেল রেজ্যুলেশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট। আর সর্বোচ্চ ৫ হাজার নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ফলে উজ্জ্বল আলোতেও কনটেন্ট স্পষ্ট দেখা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চোখের সুরক্ষার জন্য ডিসপ্লেটিতে এসজিএস লো ব্লু লাইট ও এসজিএস লো ফ্লিকার সার্টিফিকেশন রয়েছে। পাশাপাশি ডুয়াল স্টেরিও স্পিকার ভিডিও দেখা, গেম খেলা ও গান শোনার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর। ভিভোর তথ্য অনুযায়ী, প্রসেসরটির আনতুতু স্কোর প্রায় ৬ লাখ ৮০ হাজার। ডিভাইসটি অরিজিনওএস ৬ অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এ ছাড়া এআই চেঞ্জ স্কাই ও আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা রয়েছে।

ভিভো ওয়াই৫০০ পাওয়া যাচ্ছে পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু, এই দুই রঙে। ফোনটির ১২৮ জিবি সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৪ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ভিভো ওয়াই৫০০ কিনে স্মার্টওয়াচ বা জিরো ইএমআই সুবিধা নিতে পারবেন। প্রতিটি ডিভাইসের সঙ্গে থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং বিশেষ ডেটা বান্ডেল সুবিধা।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর