দেশের সড়কে ১ হাজারের বেশি এনইভি, উদযাপনে বিওয়াইডি

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

গত ১২ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে বিওয়াইডির কর্মকর্তা, গ্রাহক, ডিলার পার্টনার, খাতসংশ্লিষ্ট ব্যক্তি, ইনফ্লুয়েন্সার ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের টেকসই ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থায় অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।

২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’ বাজারে আনার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে বিওয়াইডি। এরপর একাধিক এনইভি মডেল নিয়ে দেশের বাজারে কার্যক্রম সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি।

বিওয়াইডি জানিয়েছে, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে তারা। বাংলাদেশেও আধুনিক ও টেকসই মোবিলিটি সুবিধা পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

১ হাজার এনইভি বিক্রির অর্জনকে গ্রাহকদের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান।

তিনি বলেন, ‘১ হাজার এনইভি বিক্রির মাইলফলক বিওয়াইডি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। বাংলাদেশের প্রথম অফিসিয়াল এনইভি ব্র্যান্ড হিসেবে বিশ্বমানের পণ্য ও প্রযুক্তির মাধ্যমে টেকসই মোবিলিটিকে সহজলভ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘দেশে ইভি খাতের প্রতিষ্ঠা ও সম্প্রসারণে কাজ করছে প্রতিষ্ঠানটি। এক হাজার এনইভি বিক্রির মাইলফলক বাংলাদেশের টেকসই মোবিলিটির অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।’

তিনি আরও বলেন, ‘উদ্ভাবনী প্রযুক্তি, সচেতনতা বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে পরিচ্ছন্ন ও স্মার্ট পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে বিওয়াইডি।’

দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক সুবিধার কারণে গ্রাহকদের মধ্যে বাড়ছে ইভির চাহিদা। বিওয়াইডির এই অর্জন দেশের বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর