কক্সবাজারে টিএমজিবি'র বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর বার্ষিক পারিবারিক মিলনমেলা। গত ১১ থেকে ১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

‘টিএমজিবি পিকনিক ২০২৫’ শীর্ষক এই আয়োজনে নানা বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে সময় কাটান সংগঠনটির সদস্যবৃন্দ ও তাদের পরিবার। শিশুদের আনন্দঘন উপস্থিতি এবং বড়দের অংশগ্রহণে গান ও আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

মিলনমেলার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কক্সবাজারের নীল সমুদ্র ও বালিয়াড়িতে পরিবারসহ সময় কাটান। সমুদ্রস্ন্যান, সৈকতে হাঁটাচলা, বিভিন্ন রাইড উপভোগ এবং ক্যামেরায় স্মরণীয় মুহূর্ত ধরে রাখার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

আয়োজন প্রসঙ্গে টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, ‘আমরা সবসময় আমাদের সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্নধর্মী আয়োজনের চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারের বার্ষিক পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সদস্য ও তাদের পরিবারের জন্য আরও নতুন ও আকর্ষণীয় আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’ 

তিনি এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা করা প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও টিএমজিবি’র কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টিএমজিবি পিকনিক ২০২৫ আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ছিল স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, শাওমি টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড, মাস্টারকার্ড বাংলাদেশ, আম্বার আইটি লিমিটেড, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, ভিভো বাংলাদেশ, অপো বাংলাদেশ, এডিসন গ্রুপ, রিয়েলমি বাংলাদেশ, ইউএস বাংলা এয়ারলাইনস, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, রাইজআপ ল্যাবস, স্টার টেক লিমিটেড, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ফুডপ্যান্ডা বাংলাদেশ, দ্য কাউ কোম্পানি, প্রিয়শপ, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম প্রাইভেট লিমিটেড, কনসিটো পিআর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিনেসিস আইটি লিমিটেড, এক্সেল টেকনোলজিস লিমিটেড, সিঙ্গুলারিটি, কোলোসিটি এবং ওয়ালটন।