মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা  

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে টানা ১১ বছর বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছেন আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আদালত। বুধবারের এ রায় দেশটির ইতিহাসে অন্যতম বড় আর্থিক দণ্ড। খবর বার্তা সংস্থা রয়টার্স।

২০২১ সালে মেটার বিরুদ্ধে মামলা করে অঙ্গরাজ্যটি। 

এর সূত্রপাত ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহের ঘটনা থেকে। আর সেই সব তথ্য ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের প্রোফাইল তৈরি ও লক্ষ্যভিত্তিক প্রচারে ব্যবহার করা হয়। 

গত সেপ্টেম্বরে জুরিরা তথ্যের গোপনীয়তা, বিদ্বেষমূলক বক্তব্যসহ বিভিন্ন বিষয়ে মেটার ২৬টি বক্তব্যকে বিভ্রান্তিকর ও মিথ্যা বলে রায় দেন। 

এদিকে, মেটার প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মেটা।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ত্রুটির কারণে ওয়েবসাইটে সাইবার হামলার আশঙ্কায় বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। বিবিসি জানায়, পিএইচপি...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করছে টেক জায়ান্ট মেটা। একই সঙ্গে বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরিতে একের পর এক এআই পণ্য ও সেবা চালু করছে...
নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
চীনের তিব্বতের বাচেন অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩২ জন। ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা...
দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য...
সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই তালিকায় আছেন বাংলাদেশিসহ ৫৯ জন বিদেশি নাগরিক। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস–ইএসওএইচআরের প্রতিবেদনে উঠে...
সৌদি আরবে হুতিদের হামলার কারণে আবারও দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর